স্ট্রিম প্রতিবেদক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ৮০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে। তাঁরা মোবাইল টিম হিসেবে সারা দেশে দায়িত্ব পালন করবেন। খবর ইউএনবির।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জে ঢাকা-৩ সংসদীয় আসনের ৩ নং ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে কেরানীগঞ্জ থানা, স্থানীয় র্যাব ব্যাটালিয়ন সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, ‘এবার আমরা প্রিজাইডিং অফিসারের জন্য একজন আনসার বাড়াচ্ছি। প্রিজাইডিং অফিসার অনেক সময় ঝুঁকিতে থাকেন। আমরা প্রতি কেন্দ্রে দুইজন থেকে তিনজন পুলিশ দেব।’
নির্বাচনে বডি ক্যাম ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে ১০ হাজারের মতো বডি ক্যাম আছে। বিজিবির কাছেও কিছু আছে। আরও ৪০ হাজার বডি ক্যাম কেনার চিন্তা-ভাবনা রয়েছে। ভোটকেন্দ্রগুলো এক জায়গা থেকে কেন্দ্রীয়ভাবে দেখার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
নির্বাচনের তারিখ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার কিন্তু ইলেকশনের একটা টেনটেটিভ (সম্ভাব্য) ডেট বলে দিছে। এখন পার্টিকুলার (সুনির্দিষ্ট) কোনদিন হবে, এইটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। এবার ভোটটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং একটা উৎসবমুখর পরিবেশে হয় এজন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে