স্ট্রিম প্রতিবেদক

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবির ওয়ারী বিভাগ এই অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১২টা ১০ মিনিটের দিকে ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবির একটি দল। গ্রেপ্তার হওয়া এই দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে আদালতের একাধিক সাজা পরোয়ানা ও অসংখ্য মামলা ছিল।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৯১টি পরোয়ানা রয়েছে। এর মধ্যে মোহাম্মদ রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় ২৬৩টি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ৮৩টি সাজা পরোয়ানা এবং ১৮০টি সিআর পরোয়ানা। অন্যদিকে শামীমা নাসরিনের নামে রয়েছে ১২৮টি পরোয়ানা, যার মধ্যে ৩০টি সাজা ও ৯৮টি সিআর পরোয়ানা।
ডিবি জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে