স্ট্রিম প্রতিবেদক

বিগত আওয়ামী দুঃশাসনের সময় দেশে ‘অলিগার্ক’ বা প্রভাবশালী চক্রের প্রাধান্য তৈরি হয়েছিল। তারা ব্যাংক থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে ব্যাপক লুটতরাজ চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতিমালা বিষয়ে নীতিগত কর্মসূচি’ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, এনজিওকর্মী ও বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব হুমায়ূন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, মাহাদী আমিন প্রমুখ।
এ সময় ফখরুল বলেন, ‘অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ এবং রাষ্ট্রকে বিনিয়োগের জন্য উপযোগী করতে দলের চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ পরিকল্পনা হাতে নিয়েছেন। রাষ্ট্র গঠনে বিএনপি পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে বাংলাদেশ হয়ে উঠবে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
মির্জা ফখরুল আরও বলেন, ‘বিগত আওয়ামী দুঃশাসনের সময় দেশে ‘অলিগার্ক’ বা প্রভাবশালী চক্রের প্রাধান্য তৈরি হয়েছিল। তারা ব্যাংক থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে ব্যাপক লুটতরাজ চালিয়েছে। এটি এমন একটি দেশ ছিল যেখানে উল্লেখযোগ্য কোনো কর্মসংস্থান ছিল না, কোনো বিনিয়োগ ছিল না এবং ছিল কেবল হতাশার অর্থনীতি। নজিরবিহীন নির্বাচন কারচুপি এবং নির্বাচন ব্যবস্থায় ভোটারদের অনুপস্থিতি গণতান্ত্রিক সংকটকে আরও ঘনীভূত করেছিল। এর ফলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ে এবং বৈদেশিক বিনিয়োগে ভয়াবহ ধস নামে। বিএনপি সেই নৈরাজ্যের অবসান ঘটিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায়।
বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে একটি স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কোনো ধরনের বাধা বা দুর্নীতির শিকার হবেন না।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬