স্ট্রিম প্রতিবেদক

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলা এবং সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ৬ দফা দাবি জানিয়েছে কালচারাল অ্যান্ড ফিল্ম কালেকটিভ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা এসব দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে– অভিযুক্ত মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীভাবে চাকরিচ্যুত ও আইনের আওতায় আনা; হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও সিসিটিভি ফুটেজ উদ্ধার করা; মতপ্রকাশের স্বাধীনতা ও চলচ্চিত্র নির্মাণের অধিকার রক্ষায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেন, ‘প্রকাশ্যে এসব ঘটার পরও জড়িতদের ধরা কেন কঠিন এবং সরকার কেন নির্বিকার? এ প্রশ্ন আমাদের করতে হবে। এই সিন্ডিকেট যেকোনো সরকারের চেয়ে বেশি ক্ষমতাশালী।’ তিনি আরও বলেন, ‘সরকারি অফিসের ভেতরে পরিকল্পিতভাবে শিল্পীদের ওপর আক্রমণ করা হয়েছে। এটার তাৎপর্য আমাদের বুঝতে হবে। দেশ কে এবং কীভাবে চালাচ্ছে, সেই প্রশ্ন তোলা জরুরি।’
প্রধান গণমাধ্যমগুলোর অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে শহীদুল আলম বলেন, ‘কয়েকজন মোবাইল ফোনে রিপোর্টিং করলেও কোনো বড় গণমাধ্যম আসেনি। সরকার বা পুলিশ থেকেও কেউ আসেনি। সমাধান করতে হলে তো আপনাদের আসা ও জানা দরকার ছিল। কৌতূহলটুকুও আপনাদের নেই। আপনারা পাত্তা না দিয়ে পার পেয়ে যাবেন মনে করলে ভুল করছেন।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে