স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার গাবতলী উপজেলায় বাড়ির সামনে একটি ক্ষেত থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম (৪০) ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে। তিনি ট্রাকের মালিক ও ব্যবসায়ী ছিলেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোরের মধ্যে কোনো একসময় সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের মেয়ে সাদিয়া জানান, তাঁর বাবা প্রতিদিন গভীর রাতে বাড়ি ফিরতেন। শনিবার রাতে মায়ের সঙ্গে মোবাইল ফোনে শেষবার কথা হয়। তিনি সাবগ্রামে অবস্থান করছেন বলে জানিয়েছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ভোরে বাড়ির সামনে ঘাসের জমিতে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আনিছুর রহমান বলেন, ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে