স্পোর্টস ডেস্ক

ইরাকি ফুটবলে আজ এক নতুন সূর্যোদয় হলো। দীর্ঘ ৪০ বছর পর সকল আক্ষেপ আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে ফিরল ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’ খ্যাত ইরাক। আজ বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় সকালে মেক্সিকোর মন্টেরিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে দক্ষিণ আমেরিকার শক্তিশালী প্রতিপক্ষ বলিভিয়াকে ২-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ও ৪৮তম দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় ইরাক তারই রেশ ধরে ম্যাচের ১০ম মিনিটে ইরাকি ফরওয়ার্ড এ আল-হামাদির হেড থেকে আসা গোলে বলিভিয়ার বিপক্ষে ১-০ তে এগিয়ে যায়। যদিও আক্রমণ পাল্টা আক্রমন চলতে সমান তালে তখনই ম্যাচের ৩৮ মিনিটে রামিরো ভাকার একটি শট ডিফ্লেক্ট হয়ে বক্সে আসলে দলটির রক্ষণভাগের খেলোয়াড় এম পানিয়াগুয়া ঠান্ডা মাথায় ডান পায়ে শট নিয়ে গোল করে ম্যাচে তার দলকে সমতায় ফেরান।
প্রথমার্ধে দুই দলের কেউ পরবর্তী সময়ে জাল খুঁজে না পেলে ১-১ সমতায় রেখে মাঠ ছাড়ে উভয় দল। দ্বিতীয়ার্ধে দুই দলই সতর্ক হয়ে খেলতে থাকে। তবে ৫৩ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মারকো ফারজির বাড়ানো একটি নিখুঁত ক্রস থেকে বলিভিয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে জালে বল জড়ান ইরাকের এ হুসেইন ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর রক্ষণভাগকে আরও শক্তিশালী করে ইরাক।
বলিভিয়া শেষ দিকে ১৭টি কর্নার পেলেও ইরাকের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। যা নিশ্চিত করে ১৯৮৬ সালের পর ইরাকের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ। শেষ বাঁশি বাজার সাথে সাথেই মন্টেরির গ্যালারিতে উপস্থিত হাজারো ইরাকি সমর্থক উল্লাসে ফেটে পড়েন।
ইরাক খেলবে ‘আই’ গ্রুপে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ের বিপক্ষে।
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।
গ্রুপ বি: কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড।
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক।
গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, কোত দিভোয়ার ও ইকুয়েডর।
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া।
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড।
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে।
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
গ্রুপ কে: পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
নতুন কুঁড়ির শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে গণমাধ্যমগুলোকে তাঁদের খেলার খবর লিড নিউজ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন মাসব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনীতে এই কথা বলেন তিনি।
৪০ মিনিট আগে
সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক। সেখানে প্রতিবাদ ও সংহতির ডিজিটাল ভাষা হয়ে উঠেছে নব্বই দশকের বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে