স্ট্রিম ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন।
রোববার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এপি নিউজ এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ইরান থেকে ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি আত্মঘাতী ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালানো হয়েছে। অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও কিছু ড্রোন আমিরাতের ভূখণ্ডে আঘাত হানে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনের আঘাতে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের একজন করে নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ৫৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমিরাত কর্তৃপক্ষ জানায়, ইরানের ছোড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫২টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝপথেই ধ্বংস করা হয়েছে এবং বাকি ১৩টি পারস্য উপসাগরে গিয়ে পড়েছে। এছাড়া ৫৪১টি বোমা বহনকারী ড্রোনের মধ্যে ৫০৬টি ভূপাতিত করা সম্ভব হলেও বাকি ৩৫টি ড্রোন আমিরাতের অভ্যন্তরে সরাসরি আঘাত হানে।
সংযুক্ত আরব আমিরাত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে