স্ট্রিম প্রতিবেদক

পানির যথাযথ ব্যবহারের জন্য সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতিবৃষ্টিতে যেন জলাবদ্ধতা না হয় এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়, সেজন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকার ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন করার চিন্তা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি সারা দেশে রেলযোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে সরকার। এতে যানজট ও খরচ কমবে। এ ছাড়া রাস্তা বেশি নির্মাণ হলে ফসলি জমি নষ্ট হয়।‘
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিগগিরই সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে। পর্যায়ক্রমে তা ১২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।’ পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশজুড়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জানান, সারা দেশে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু এই প্রতিযোগিতায় অংশ নেবে। যেখান থেকে দেশের সুনাম বৃদ্ধিকারী ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলেও প্রত্যাশার কথা জানান তিনি।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আড়াই মাসের শিশু হাঁটতেই পারে না। সেখানে সরকার মাত্র আড়াই মাসে দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। পরিশ্রম করলে দেশ গড়ে তোলা সম্ভব। দেশ ও দেশের মানুষের জন্য সরকার যে কাজ শুরু করেছে, তার মধ্য দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে সিলেট সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেটে এসে প্রথমেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে