স্ট্রিম প্রতিবেদক

সরকারি হাসপাতালে দায়িত্বের সময়ে বেসরকারি চেম্বারে রোগী দেখলে চিকিৎসকদের লাইসেন্স বাতিলসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সম্প্রতি শরিয়তপুর সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার সরকারি কর্মস্থলের বদলে পাশের বেসরকারি চেম্বারে রোগী দেখতে যান। বিষয়টি এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ার পর সামনে আসে।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি ৬ মাসের জন্য লাইসেন্স স্থগিত করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়াও শুরু হয়েছে। স্বাস্থ্য খাতের শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলা বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এখন থেকে সব সরকারি চিকিৎসকের ক্ষেত্রেই এমন ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা একই ধরনের ব্যবস্থা সবার জন্য গ্রহণ করব। সরকারি দায়িত্ব পালনের সময় কোনো চিকিৎসক যদি ডিউটি ফাঁকি দিয়ে বাইরে প্রাইভেট প্র্যাকটিস করেন, তাহলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এই ধরনের ঘটনা নজরদারিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নজরদারি জোরদার করা হয়েছে। তবে গোপনীয় হওয়ায় এখনই বেশি আলোচনা করব না। প্রয়োজনীয় ক্ষেত্রে গোয়েন্দা কার্যক্রমও চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, এমন নজরদারির উদ্দেশ্য সরকারি হাসপাতালের রোগীদের সেবা নিশ্চিত করা এবং চিকিৎসকদের দায়িত্বশীলতা বাড়ানো। এ ঘটনা থেকে অন্যরা শিক্ষা নেবেন এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলা করবেন না।
সরকারি হাসপাতালে অবকাঠামো ও জনবল সংকটের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর তুলনায় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের সংখ্যা এখনও কম। এই সংকট কাটাতে সরকার পর্যায়ক্রমে নতুন চিকিৎসক নিয়োগ দিচ্ছে।

যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট) ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫ ঘণ্টা আগে
দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
৫ ঘণ্টা আগে
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টের ভার্চ্যুয়াল শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
জ্বালানি তেলের তীব্র সংকটে কক্সবাজার জেলায় বোরো ধানের চাষ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় বন্ধ হয়ে গেছে হাজারো সেচপাম্প। এতে জেলার অন্তত ২৫ হাজার হেক্টর জমির ধানখেত শুকিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে