স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন হলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সেলিমা রহমান।
শুক্রবার সকালে রামিসার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সেলিমা রহমান বলেন, ‘নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই চারদিকে নানা ধরনের সামাজিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের অপচেষ্টা চলছে। এই ধরনের জঘন্য ও পাশবিক অপরাধ রুখে দিতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি দেশজুড়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেত্রী বলেন, ‘বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছে। আমরা আশা করি, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন হবে। দেশের বিচার বিভাগের প্রতি এ দেশের মানুষের ভরসা ও আস্থা পুনরায় ফিরে আসবে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।
গত মঙ্গলবার পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং পরে বাথরুম থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়েছে। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্ন আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা রামিসাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে