স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীতে ধার দেওয়া ৪৫০ টাকা ফেরত চাওয়ায় আশিকুর রহমান (২৮) নামে এক যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ফয়সাল আলী জয়কে (২৬) গ্রেপ্তার করেছে।
সোমবার (২৫ মে) সকালে মহানগরীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত জয় পেশায় একজন অটোরিকশাচালক। নিহত আশিকুর জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। তাঁকে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফয়সালের সঙ্গে আশিকুরের বন্ধুত্ব ছিল। সেই সূত্রে গত ২১ মে বন্ধুর কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে সেই টাকা চাইতে তাঁর বাড়ি যান ফয়সাল। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বেলা ১১টার দিকে অটোরিকশা নিয়ে বের হলে আশিকুরের সঙ্গে আবারও দেখা হয় ফয়সালের। এ সময় নতুন করে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি শুরু করেন তাঁরা। একপর্যায়ে ছুরি দিয়ে আশিকুরের বুকে আঘাত করেন ফয়সাল। স্থানীয়রা আশিকুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ফয়সালকে রাজশাহী নগরের আলুপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আশিকুর হত্যাকাণ্ডে হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তাঁর রিমান্ড আবেদন করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে