স্ট্রিম প্রতিবেদক

দেশের ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সড়কপথে দিনাজপুরের কাহারোলের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ার উদ্দেশে রওনা দেন।
বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, ১২ ফ্রেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তাঁর প্রথম কোনও জেলা সফর।

এর আগে ২০০৫ সালে খানসামা ও বীরগঞ্জ উপজেলায় সংযোগকারী জিয়া সেতু উদ্বোধন করতে দিনাজপুরে এসেছিলেন তারেক রহমান। আর সবশেষ গত ৭ ফ্রেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি নির্বাচনী জনসভায় এসেছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অপেক্ষার প্রহর গুণছেন দিনাজপুরবাসী। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর শহরস্থ ফরিদপুর কবরস্থানে নানা-নানীসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিকেল ৫টায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ ও ইফতার এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।

পর্দা নামল একুশে বইমেলার। এবারের বইমেলা আয়োজন করা হয় অনেকটা নিয়ম রক্ষার তাগিদ থেকে। প্রকাশকদের একটি বড় অংশ রমজানে মেলায় অংশ নিতে চাননি। চেয়েছিল ঈদের পরে বইমেলা হোক। কারণ, তাঁদের আশঙ্কা ছিল রোজার মধ্যে মেলায় লোকসমাগম কম হবে। বাস্তবে তা–ই হলো।
১ ঘণ্টা আগে
পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সমন্বয় ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার। কাজের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দিলে পুলিশ সংশোধনের চেষ্টা করবে বলেও জানান তিনি।
২ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিকদের প্রবেশে সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে দেশের ‘বিদ্যমান আইন, বিচারিক নজির এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলে আখ্যায়িত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি পেশায় একজন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। এই ঘটনায় একজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
৪ ঘণ্টা আগে