স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (৭ জুন) বেলা ৩টায় এই অধিবেশন শুরু হয়। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন।
অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছাড়াও সরকার এবং বিরোধীদলীয় সদস্যরাও উপস্থিত আছেন।
এই অধিবেশনের প্রধান আলোচ্য বিষয় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করবেন।
প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় গঠিত বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন। এছাড়া সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাব গ্রহণের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের জন্য নির্ধারিত প্রশ্নের উত্তর দেওয়া হবে। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ-সংক্রান্ত কার্যপ্রণালী বিধির ৭১ বিধির আওতায় জমা পড়া নোটিশও নিষ্পত্তি করা হবে।
এরপর কার্যপ্রণালী বিধির ২১১(১) অনুযায়ী ‘সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটি’র প্রতিবেদন উপস্থাপন করবেন কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের কারণে এবারের অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কীভাবে দেশের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণে যথাযথভাবে ব্যয় হবে, তার একটি সুস্পষ্ট নীতিগত ও আর্থিক দিকনির্দেশনা এই অধিবেশনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে