স্ট্রিম ডেস্ক

ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাগর চৌধুরীর বাসা থেকে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল ওয়াহেদ খান টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশ্রয়দাতা বিএনপি নেতা সাগরকেও আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাগরের বদলগাছি উপজেলার চাকরাইল চৌধুরীপাড়ার গ্রামের বাড়ি থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তাঁর বাড়ি সহানগরীর রাণীবাজার চিনিপট্টি মহল্লায়।
রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, টিটু গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সাকিব আনজুম হত্যা মামলাসহ আরও একটি মামলার এজাহারভুক্ত আসামি । তাঁকে বদলগাছি থানায় হস্তান্তর করা হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার পদে চকরি করেন টিটু। তবে পাঁচ বছর ধরে ছুটি ছাড়াই মেয়র লিটনের পিএস হিসেবে কাজ করছিলেন। তিনি এই সময় দুই জায়গা থেকেই বেতন নিতেন।
শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলেন পুলিশ হেফাজতে থাকা সাগর। তিনি জানান, টিটু তার প্রয়াত ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয়। আত্মীয়তার খাতিরে বুধবার টিটু তাঁর বাড়িতে আসেন। তাই তিনি ফিরিয়ে দেননি।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, সাগর চৌধুরী কেন টিটুকে আশ্রয় দিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে