স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে বুধবার নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জানাজায় সবার অংশগ্রহণে সুবিধার জন্য ৩১ ডিসেম্বর (বুধবার) নিয়মিত সময়সূচির অতিরিক্ত ট্রেন পরিচালনা করা হবে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, লোকসমাগমের ওপর নির্ভর করে তারা অনেক সময় ট্রেনের হেডওয়ে অর্থাৎ দুই ট্রেনের মাঝের সময় কমিয়ে আনেন। এক্ষেত্রে নতুন ট্রেন যুক্ত করার প্রয়োজন হয় না। শুধু দুটি ট্রেন চলাচলের মাঝের সময় কমিয়ে আনলেই হয়। আগামীকালও এভাবেই ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
যাত্রী সংখ্যা বৃদ্ধির চিন্তা থেকে টিকিট বিক্রেতা এবং সব স্টেশনে অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারী থাকবেন বলেও জানান তিনি।
বর্তমান সময়সূচি অনুযায়ী, সাপ্তাহিক কর্মদিবসে উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশে সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়ে প্রথম ট্রেন আর বিপরীত দিক থেকে সবশেষ ট্রেনটি ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। মধ্যবর্তী সময়ে যাত্রী চাপ বিবেচনায় ২০, ১৫, ১০, ৮ ও ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করে।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান খালেদা জিয়া। বুধবার সকালে হাসপাতাল থেকে তাঁর মরদেহ নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা হবে। পরে জিয়া উদ্যানে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৬ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৭ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩২ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪০ মিনিট আগে