স্ট্রিম প্রতিবেদক

মশা নিয়ন্ত্রণ করতে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রশাসক সালাম বলেন, ঢাকাকে বাসযোগ্য, আধুনিক এবং 'ক্লিন সিটি, গ্রিন সিটি' করতে সিটি করপোরেশন কাজ করছে। এই অর্জনে সাধারণ নগরবাসীর অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।
আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, ‘সাপ্তাহিক ক্লিনিং ডে-এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তবে মশা নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। নাগরিকের দায়িত্ব নিজের বসতভিটা ও আঙিনায় যেন পানি না জমে তা খেয়াল রাখা।’
শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতারা।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে