স্ট্রিম প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন করে টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, দেশে বর্তমানে হামের রোগী অনেক বেড়েছে। সর্বশেষ আট বছর আগে এই রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এটি পাস হয়েছে। ভ্যাকসিন আমরা যথাসময়ে সংগ্রহ করে টিকাদান কার্যক্রম চালাব।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাধারণত শিশুদের ৯ মাস বয়সে হামের টিকার প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এছাড়া বিশেষ টিকাদান কর্মসূচির সময় ৯ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হয়। টিকাদান কর্মসূচির কারণে দেশে এক সময় হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে এলেও চলতি বছরে আবার এটি বাড়তে শুরু করেছে।
গত ৪ জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হামের রোগী শনাক্ত হয়। এরপর ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। একই সময়ে রাজধানীর বস্তি এলাকাগুলোতেও হামের রোগী বাড়তে থাকে। গত শুক্রবার রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে দেখা যায়, ভর্তি রোগীদের অধিকাংশ হামে আক্রান্ত শিশু।
এই পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ডগুলো প্রস্তুত রাখা হয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে ভেন্টিলেটরসহ আইসিইউ চালু করা হয়েছে। এছাড়া শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জের আটটি ইউনিটেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকটের কারণে একাধিক শিশুর মৃত্যুর ঘটনার পর সরকার নতুন করে ভেন্টিলেটর সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে পাঁচটি ভেন্টিলেটর অনুদান পাওয়া গেছে। সোমবার সকালে স্বাস্থ্য সচিব রাজশাহী গিয়ে চারটি ভেন্টিলেটর সেখানে হস্তান্তর করবেন।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও সরকারকে সহায়তা করছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন, শিগগির আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরবরাহ করা হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে