স্ট্রিম প্রতিবেদক

পুলিশ ও সাংবাদিকদের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সমন্বয় ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার। কাজের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা ধরিয়ে দিলে পুলিশ সংশোধনের চেষ্টা করবে বলেও জানান তিনি।
রোববার (১৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৭ বছর আমরা বিভিন্ন সাইডে কাজ করেছি। ট্যুরিস্ট পুলিশ বা নৌ পুলিশসহ বিভিন্ন ইউনিটে ছিলাম। তখন সাংবাদিকদের সঙ্গে সেভাবে দেখা বা কথা বলার সুযোগ হয়নি। তবে ডিএমপিতে আসার পর সাংবাদিকদের সঙ্গে যে মিথস্ক্রিয়া হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক।’
সাংবাদিকদের উদ্দেশে মো. সারওয়ার বলেন, আপনারা পুলিশের নিউজ ইতিবাচকভাবে কাভার করছেন। কোনো ক্ষেত্রে পুলিশের সমস্যা থাকলে, আপনারা তা বললে সংশোধনের চেষ্টা করছি। আশা করি, আমাদের এই সমন্বয় বা সম্পর্ক আরও উন্নত হবে। কোনো ভুল বোঝাবুঝি থাকবে না।
ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি ট্রাফিক পুলিশের দুরবস্থা নিয়ে একটি পত্রিকা রিপোর্ট করেছে। এতে কর্তৃপক্ষ প্রথমে চিন্তিত হলেও, পরে দেখা গেছে রিপোর্টটি ইতিবাচক ও তথ্যবহুল ছিল। ব্যক্তিগতভাবে আমি সংশ্লিষ্ট রিপোর্টার ও সম্পাদককে ধন্যবাদ জানিয়েছি।
তথ্য আদান-প্রদানের বিষয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরা সম্ভব হয় না। তবে মেসেজ দিলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এ ছাড়া মিডিয়া শাখা থেকেও সব তথ্য পাওয়া সম্ভব।
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল, ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক ও তথ্য) পুজা কুমারী ঝাঁ, সিঙ্গাপুর হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (ভিসা ও কনস্যুলার) হিউ কং সিয়াং প্রমুখ।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে