স্ট্রিম প্রতিবেদক

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশে গত ২০ মাসে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার সরকারি স্বীকৃতি বাতিল করা হয়েছে। এছাড়া এসময়ে আরও ৮৪২টি অভিযোগ যাচাইয়ের জন্য জামুকার কাছে এসেছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এ তথ্য জানান।
সংসদ সদস্য আখতার হোসেন তাঁর প্রশ্নে উল্লেখ করেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও সরকারি তথ্যমতে প্রায় আড়াই লাখ গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে এক লাখেরও বেশি ভুয়া হতে পারে। জবাবে মন্ত্রী বলেন, অভিযোগের ভিত্তিতে জামুকা প্রয়োজনীয় যাচাই-বাছাই ও তদন্ত পরিচালনা করে থাকে। তাদের সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয় ৪৮১ জনের গেজেট প্রজ্ঞাপন, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে নাম বাদ দিয়েছে। এছাড়া ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত অমুক্তিযোদ্ধা সংক্রান্ত আরও ৮৪২টি অভিযোগ যাচাইয়ের জন্য জামুকার কাছে পাঠানো হয়েছে।
আহমেদ আজম খান আরও জানান, এ পর্যন্ত জামুকার ১০৩টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সর্বমোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও যাঁরা তালিকাভুক্ত হয়েছেন, তাঁদের শনাক্ত করা একটি চলমান প্রক্রিয়া।
অন্যদিকে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে সরকারি এমআইএস ডেটাবেজে সংরক্ষিত স্বীকৃত প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে