স্ট্রিম ডেস্ক

দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষা শেষে প্রথম অফিশিয়াল গান প্রকাশ করছে জনপ্রিয় ব্যান্ড ‘গানপোকা’। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে তাদের ইউটিউব চ্যানেলে ‘গতিজড়তা’ শিরোনামের মিউজিক ভিডিও মুক্তি পাবে।
২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা শুরু করা ‘গানপোকা’ দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মঞ্চে গাইলেও তাদের কোনো গানের স্টুডিও ভার্সন ছিল না। ‘হৃদয় পিঞ্জিরার পোষা পাখি’র মতো জনপ্রিয় গান উপহার দেওয়া এই ব্যান্ড অবশেষে অফিশিয়াল রিলিজের সিদ্ধান্ত নিয়েছে।
চঞ্চল মাহমুদের কথায় ‘গতিজড়তা’ গানটির ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন করেছেন মুস্তাকিম আলভী।
কেন প্রথম গান প্রকাশের জন্য মে দিবস বেছে নেওয়া হলো—এমন প্রশ্নে ব্যান্ডের ভোকাল রাশিদুজ্জামান রাশিদ জানান, তাঁরা নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তাই শ্রমজীবী মানুষের প্রতি সংহতি ও শ্রদ্ধা জানাতেই এই দিন নির্বাচন করা হয়েছে। এটি গানপোকার প্রথম অফিশিয়াল অ্যালবামের শুরুর গান।
গানপোকা পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন কমে আসায় তাঁরা ধারাবাহিকভাবে প্রতিটি গান মিউজিক ভিডিওসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করবেন।
ফোক ও আধুনিক সুরের ফিউশনে তৈরি গানপোকার বর্তমান সদস্যরা হলেন—রাশিদুজ্জামান রাশিদ, মিথুন হাসান, বিপুল, নিশান, নোমান, বেনামচন্দ্র, অপু ও অনিন্দ্য।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১১ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে