স্ট্রিম প্রতিবেদক

আসন্ন পূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় পবিত্র অনুষ্ঠান, সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র-সংলগ্ন নৌ রুটেও চাল ও সার চলে যাচ্ছে।
তিনি বলেন, আরাকান আর্মিরা মাদকের ওপর ভিত্তি করে টিকে আছে। বর্তমানে মাদক প্রচুর পরিমাণে ধরা হচ্ছে। ফলে মাদকের দামও বেড়ে গেছে।
তিনি বলেন, সারাদেশে কৃষকরা আলুর দাম পাচ্ছেন না। কৃষকরা ন্যায্য মূল্য না পেলে তারা যদি আগামীতে আলু চাষ না করে, তাহলে আগামীতে আলুর দাম বাড়বে।
উপদেষ্টা বলেন, এবার প্রতিমা ভাঙচুরের সংখ্যা অনেক কম। বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছেন তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে