স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পরিত্যক্ত হাস্কিং মিলের আবর্জনার স্তূপে এক ব্যক্তির মরদেহ পড়েছিল। মৃত ব্যক্তি কে তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। বিষয়টি নিয়ে অনেককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিতেও দেখা গেছে। অবশেষে মৃত ব্যক্তির পরিচয় জানা গেল।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম আলি হোসেন কাল্লু। তার বয়স আনুমানিক ৬৫ বছর। আর স্থানীয়রা বলছেন, স্বভাবে ভবঘুরে আলি হোসেন মাদকেও আসক্ত ছিলেন।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেছেন, ‘আলী হোসেনের বাড়ি লীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবুপাড়ায়। তবে অন্তত এক দশক ধরে তিনি হাকিমপুর পৌর এলাকার একটি হাস্কিং মিলের টিনশেডে বসবাস করে আসছিলেন। ওই হাস্কিং মিলের মালিক সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি।’
ওসি আরও বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে রাত ১১টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।’
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ‘ওই ব্যক্তিকে হাকিমপুর পৌর এলাকা ছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তবে রাতে চাতালের একটি টিনের শেডে ঘুমাতেন। কেউ খেতে দিলে খেতেন, মাদকাসক্ত ছিলেন।’
এদিকে, আলী হোসেনের ছেলে হৃদয় মোবাইল ফোনে জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে তাঁর বাবার দাফন সম্পন্ন হয়েছে।
হৃদয় বলেন, ‘দুই-তিন মাসে একবার করে বাবা বাড়িতে আসতেন। শেষবার এসেছিলেন সপ্তাহ খানেক আগে।’
পেশায় রাজমিস্ত্রি হৃদয় আরও জানায়, তারা তিন ভাই-বোন। দুই বোনের বিয়ে হয়েছে সৈয়দপুরেই।
আলি হোসেন প্রসঙ্গে ছেলে হৃদয় আরও বলেন, ‘বাবা ভবঘুরে মানুষ। নেশাও করতেন। গত ১০-১১ বছর ধরে হিলিতে বসবাস করতেন। সপ্তাহ খানেক আগে বাড়িতে আসার পর দেখলাম শরীর খারাপ। নিষেধ করেছিলাম বাইরে যেতে। বাড়ির সবাই মানা করেছিল। এখানে ভালো লাগছে না জানিয়ে হাকিমপুরে চলে যান।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে