স্ট্রিম সংবাদদাতা

ফেনীতে দাগনভূঞায় নিখোঁজ শিশুর জন্য মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকার একটি ডোবায় মরদেহ পাওয়া যায়।
এর আগে গত শনিবার (৯ মে) সকালে বাসার সামনে থেকে নিখোঁজ হয় দেড় বছরের মো. হাসান। সে লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা মোহাম্মদ তারেক ও তারজিনা আক্তার দম্পতির ছেলে। দাগনভূঞা শহরে রিকশা চালানো ও দিনমজুরির সুবাদে স্ত্রী-সন্তান নিয়ে সেখানে ভাড়া বাসায় থাকেন তারেক।
তারেক জানান, শনিবার সকালে বাসার সামনে থেকে শিশু হাসান নিখোঁজের পর সন্ধ্যার দিকে তাঁর মোবাইল ফোনে একটি নম্বর থেকে কল আসে। ফোনের ওপার থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাঁর কাছে প্রথমে ১২ হাজার টাকা, পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে হাসানকে হত্যার হুমকিও দেয় তারা। এ ঘটনায় পরদিন রোববার (১০ মে) সকালে দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।
শিশুর বাবার দেওয়া অভিযোগটি এবার হত্যামামলায় রূপান্তর হবে জানিয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ হতে পারে। হুমকি দেওয়া মোবাইল ফোন নম্বরটি নওগাঁ থেকে ব্যবহার হচ্ছে বলে তিনি জানান।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১২ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৫ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৩৪ মিনিট আগে