স্ট্রিম প্রতিবেদক

প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকারের আসনে বসেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে তিনি বলেন, “দেশে ১৭ বছর পর একটি কার্যকর সংসদ পাওয়া গেছে।” তবে যান্ত্রিক গোলযোগের কারণে তাঁর প্রথম ভাষণটি বিঘ্নিত হয়। পরে জোহরের নামাজের জন্য তিনি ২০ মিনিটের বিরতি দেন।
স্পিকারের আসনে বসে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্য প্রতিটি সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।” তবে বক্তব্যের শুরুতেই মাইকে গোলযোগ দেখা দিলে তিনি একটি হ্যান্ডমাইকে কথা বলতে বাধ্য হন। এ সময় তিনি বলেন, “যান্ত্রিক গোলযোগের কারণে কথা শোনা যাচ্ছে না। আমার মাইকটিও অন হচ্ছে না, তাই হ্যান্ডমাইকে কথা বলছি। মূল মাইকটি এখনো অকেজো, আপনারা একটু ধৈর্য ধরুন।”
দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকার বিষয়ে ইঙ্গিত করে স্পিকার বলেন, “১৭ বছর পর আমরা একটি কার্যকর সংসদ পেয়েছি। দীর্ঘদিনের অনভ্যস্ত এই সংসদ হয়তো এখনো গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত নয়। আশা করি শিগগিরই এ অবস্থার অবসান হবে।” এ সময় যান্ত্রিক ত্রুটি ঠিক করতে কয়েক মিনিট সময় লাগবে বলে জানানো হয়। এরই মধ্যে জোহরের আজান শুরু হওয়ায় স্পিকার বলেন, “যেহেতু আজান পড়েছে, নামাজের জন্য ২০ মিনিটের বিরতি দেওয়া হলো।”

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে