স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রী সংরক্ষণ ও চট্টগ্রাম-২ এবং ৪ আসনের ফলাফল ঘোষণায় আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর আগারগাঁওর নির্বাচন ভবনে ইসির ১১তম কমিশন সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এ সময় তিনি বলেন, ‘আরপিও অনুযায়ী নির্বাচনীসামগ্রী ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হয়। তবে কোনো আসনের বিষয়ে যদি আদালতের নির্দেশনা থাকে, তাহলে আদালতের নির্দেশনা অনুযায়ী সেই আসনের সামগ্রী সংরক্ষণ করতে হয়। আমাদের এ পর্যন্ত ৫০টি নির্বাচনী মামলা হয়েছে। এ কারণে ৫০টি আসনের আলামত বা মালামাল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হবে। বাকি আসনের মালামাল ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা ২৯৯ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত করলেও আদালতের সিদ্ধান্তের জন্য চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা করতে পারিনি। আদালত যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেভাবে এই দুইটা আসনের ফলাফল ঘোষণা করব।’
নির্বাচনের দায়িত্ব থাকাকালীন যারা আহত কিংবা নিহত হয়েছেন তাঁদের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘নির্বাচনে দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে ২০২২ সালে একটা নীতিমালা করা হয়েছিল। সে নীতিমালার প্রেক্ষিতে এবারের নির্বাচনের সময়কালে যাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার প্রয়োজন হয়েছে, হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাদের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য আমাদের একটি কমিটি রয়েছে। এই কমিটিটাই পর্যালোচনা করবে।’
নির্বাচনের পর্যবেক্ষণে থাকা সকল পর্যবেক্ষক সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশীয় পর্যবেক্ষক সংস্থা ছিল ৮০টি। এই ৮০টি সংস্থারই রিপোর্ট পাওয়া গেছে। তাদের বিভিন্ন সুপারিশ রয়েছে। এই সুপারিশগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কিছু সেমিনার, ওয়ার্কশপ করব। যাতে সুপারিশগুলো আমরা কাজে লাগাতে পারি।’
ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরো ১ মাস বাড়ানো হয়ছে জানিয়ে তিনি আরো বলেন, ‘যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের ব্যয়ের প্রতিবেদন দেওয়ার সময়সীমা গেজেট পাবলিকেশনের পর থেকে এক মাস ছিল। কিন্তু কয়েকজন প্রার্থী আমাদের কাছে সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন। সেজন্য কমিশন ঠিক করেছে এই সময়সীমা আরো এক মাস সময় বাড়িয়ে দেওয়া হবে। যাতে তারা তাদের ব্যয়ের প্রতিবেদন দিতে পারেন।’
এ সময় শেরপুর ও বগুড়ার নির্বাচনের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল। আমি এবং আমাদের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ গত দুইদিন এই দুই জায়গার সার্বিক পরিস্থিতি জানার জন্য ব্যক্তিগতভাবে গিয়েছি এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমাদের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি। শেরপুরে পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ ১২৯টা কেন্দ্রে আর বগুড়ায় পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ ১৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত যা দেখেছি এবং যতটুকু শুনেছি তা থেকে নির্বাচন নিয়ে কোনো রকমের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে