স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা ও ভুয়া গেজেট তৈরির অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজারের চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি, সিটিটিসি এবং কক্সবাজার জেলা পুলিশের একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠিত করতে জালিয়াতির আশ্রয় নেন। তিনি ১৭ ফেব্রুয়ারি তারিখ দিয়ে একটি ভুয়া গেজেট তৈরি করেন, যেখানে নিজেকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার দাবি করেন। ওই গেজেটে তিনি প্রতিমন্ত্রীর সমপর্যায়ের বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন বলে উল্লেখ করেন এবং এটি বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যক্তির কাছে পাঠান।
এর আগে ১০ ফেব্রুয়ারি তিনি সরকারি লোগো ও প্যাড ব্যবহার করে নিজেকে ‘গুমের ভিকটিম পুনর্বাসন’ প্রক্রিয়ার আওতায় রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেন। তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্যসচিব পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
অভিযান তাঁর কাছ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ের জাল গেজেট, প্রধানমন্ত্রীর ছবিসম্বলিত ভুয়া ভিজিটিং কার্ড এবং প্রতারণায় ব্যবহার করা দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আরিফ মাঈনুদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে