স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের অনুদানসহ মাত্র সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হিসাব বিবরণীতে এই তথ্য দিয়েছে দলটি।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব বিবরণী জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এতে সই রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের।
হিসাব বিবরণী অনুযায়ী, সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে দল হিসেবে জামায়াত ব্যয় করেছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ৪ কোটি টাকা জামায়াতের ২২৫ প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। সেই হিসাবে গড়ে প্রতি প্রার্থী পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৭৭৭ টাকা।
বাকি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় হয়েছে নির্বাচনী ইশতেহার ডিজাইন, ছাপা ও বিজ্ঞাপন, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর ও জনসভা, কর্মচারী খরচ, আবাসন, প্রশাসনিক ও অন্যান্য খাতে।
এর মধ্যে নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা খরচ করেছে দলটি। এরপরই জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯, আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ ও ২ লাখ টাকা বিবিধ খাতে ব্যয় দেখানো হয়েছে। আর পরিবহন খাতে ব্যয় দেখানো হয়েছে মাত্র ৮ হাজার ৭০০ টাকা।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে