স্ট্রিম প্রতিবেদক

মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করে সরকারের জারি করা তিনটি গেজেট ও পরিপত্র অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (১৩ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেন এবং ওই দিন শুনানিটি কার্যতালিকার শীর্ষে রাখার নির্দেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন শুনানিতে অংশ নেন। রিট আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ওমর সাদাত ও এ বি এম আলতাফ হোসেন। শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন সাংবাদিকদের জানান, হাইকোর্টের রায়ে রাজনৈতিক বিষয় এবং সংবিধানের ১৫০ অনুচ্ছেদসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন উঠে এসেছে, যা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি প্রয়োজন।
রিটকারী পক্ষের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের জুনে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা ১৩ বছর নির্ধারণ করে একটি সার্কুলার জারি করা হয়। পরে ২০১৬ সালের ১০ নভেম্বর গেজেটে বলা হয়, মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্ত হতে হলে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে বয়স হতে হবে অন্তত ১৩ বছর। এরপর ২০১৮ সালের ৩১ জানুয়ারি সংশোধিত পরিপত্রে বয়সসীমা কমিয়ে ১২ বছর ৬ মাস নির্ধারণ করা হয়, যা ১৯৭১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য ধরা হয়।
এই গেজেট ও পরিপত্রগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে মুক্তিযোদ্ধারা মোট ১৫টি পৃথক রিট করেন।
২০১৯ সালের ১৯ মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে রায় দেন। রায়ে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণের সরকারি গেজেট ও পরিপত্র অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮–এর সংজ্ঞাসংক্রান্ত ২ ধারার ১১ উপধারার অংশবিশেষকে সংবিধানবিরোধী ঘোষণা করা হয়। এ ছাড়া যাঁদের সম্মানী ভাতা বন্ধ করা হয়েছিল, তাঁদের ভাতা রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে চালু করার নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের রায়ের পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পৃথকভাবে লিভ টু আপিল করে। ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি আপিল বিভাগ এ লিভ মঞ্জুর করে এবং হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়।
রিটকারী পক্ষের আইনজীবী ওমর সাদাত বলেন, অনেক মুক্তিযোদ্ধার ভাতা কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র বয়সসীমার কারণে তাদের অমুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, বীর প্রতীক শহীদুল ইসলাম লালুর বয়স মুক্তিযুদ্ধের সময় ছিল মাত্র ১০ বছর, অথচ বঙ্গবন্ধু তাঁকে বীর প্রতীক খেতাব দিয়েছিলেন। সরকারের বয়সসীমা নির্ধারণের সিদ্ধান্তে তিনি এখন মুক্তিযোদ্ধা হিসেবেও বিবেচিত হবেন না।
রাষ্ট্রপক্ষের দাবি, বয়সসীমা নির্ধারণে সরকারের এখতিয়ার ও সাংবিধানিক ব্যাখ্যা সম্পর্কিত জটিলতা থাকায় বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া প্রয়োজন।
আগামী ২৯ অক্টোবর এ বিষয়ে চূড়ান্ত শুনানি হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে