স্ট্রিম ডেস্ক

প্রধানমন্ত্রী হওয়ার পর সিলেটে প্রথম আনুষ্ঠানিক সফরে যাচ্ছেন তারেক রহমান। সঙ্গে তাঁর সহধর্মিনী ডা. জোবাইদা রহমানও আছেন। আজ শনিবার (২ মে) দিনব্যাপী সফরে মাজার জিয়ারত, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে অদম্য অঙ্গীকার নিয়ে— পুণ্যভূমি সিলেটের পথে রওনা হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।’
সফরের সূচি অনুযায়ী, আজ শনিবার প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যাবেন। সেখান থেকে সিলেটের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে বিশেষ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে ভাষণ দেবেন।
দুপুরে প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন।
এরপর শিল্পকলা একাডেমিতে সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব কর্মসূচি শেষ করে শনিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে