স্ট্রিম ডেস্ক

এক সভায় যোগ দিতে একই বাসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তাঁর সফরসঙ্গীরা পৃথক অন্তত ২০টি গাড়ি ব্যবহারের পরিবর্তে ইস্কাটন থেকে মাত্র একটি বাসযোগে গাজীপুরে যাতায়াত করেন। আজ বুধবার (২২ এপ্রিল) সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গাড়ির সংখ্যা কমানোর জন্য মন্ত্রী এমন সিদ্ধান্ত নেন।
বিবরণীতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষা এবং শ্রমিকদের বেতন-বোনাস সুশৃঙ্খলভাবে পরিশোধ নিশ্চিত করতে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রীর সঙ্গে ওই বাসে যাত্রাসঙ্গী ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই ‘ব্যতিক্রমী উদ্যোগের’ ফলে মন্ত্রী, সচিব, বিভাগীয় কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি বহরের অন্তত ২০টি গাড়ির ব্যবহার সাশ্রয় হয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয়, এই উদ্যোগে জ্বালানি খরচ কমার পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় সংকোচন সম্ভব হয়েছে।
বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে মন্ত্রীর এই বাসযাত্রা একটি অনন্য দৃষ্টান্ত, যা অনেকের জন্য অনুকরণীয় হতে পারে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে