স্ট্রিম প্রতিবেদক

বরেণ্য নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের অর্জিত বিভিন্ন পদক, পুরস্কার, নাটকের পান্ডুলিপি ও অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষণ ও রক্ষাকল্পে ফেনীতে অবস্থিত সেলিম আল দীন জাদুঘরে জমা দিতে চারজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সেলিম আল দীনের ভাইয়ের ছেলে ও সেলিম আল দীন কেন্দ্র, ফেনীর সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দীন খান এ নোটিশ পাঠান।
নোটিশপ্রাপ্তরা হলেন- মঞ্চনাটক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মো. কামরুল হাসান, আব্দুস সালাম এবং নাসরিন সুলতানা বিলকিস।
নোটিশে ১৫ দিনের মধ্যে প্রয়াত সেলিম আল দীনের সমস্ত পদক, পান্ডুলিপি, পুরস্কার, মূল্যবান দ্রব্যসামগ্রী ও ব্যবহার্য জিনিসপত্র ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, তাঁরা সবাই প্রয়াত সেলিম আল দীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ নিয়ে তাঁর অর্জিত ও ব্যবহৃত বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী, পদক, পুরস্কার, নাটক ও অন্যান্য পান্ডুলিপি, ব্যবহার্য অন্যান্য সামগ্রী বেআইনিভাবে ভাগাভাগি করে নিজেদের কাছে রেখেছেন। ফলে এগুলো ধীরে ধীরে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রদর্শনের অভাবে সেলিম আল দীন ভক্ত, গবেষক ও অনুরাগীরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিযোগ করা হয়েছে, এসব সামগ্রী বারবার ফেরত দিতে বলা হলেও অভিযুক্তরা কোন কর্ণপাত করেননি। বিশেষ করে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বিগত সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী হওয়ায় নোটিশদাতাকে অপমান, অপদস্থ করতেন এবং এসব জিনিস তার তত্ত্বাবধানে থাকবে বলে ধমক দিতেন। নোটিশদাতা সেলিম আল দীনের ভাতিজা হিসেবে উত্তরাধিকার আইনেও তাঁর কাছে সমস্ত কিছু ফেরত প্রদানের দাবি জানিয়েছেন যাতে করে তিনি সেগুলো সংরক্ষণ ও প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

.png)

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের লক্ষ্য কেবল নতুন ভাতা চালু নয়, বরং অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়া।
৩ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালী পাহাড় মৌজার সংরক্ষিত বনের ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৪৪ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে সাংবাদিক কাজী জেসিনকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
১ ঘণ্টা আগে