স্ট্রিম ডেস্ক

স্ট্রিম প্রতিবেদক
মৌলভীবাজারের দুটি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৯ জনকে ঠেলে পাঠিছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) ভোরের দিকে দুটি উপজেলার তিনটি সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে তাদের আটক করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া।
শুক্রবার জেলার জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে ১০ জন, কমলগঞ্জ উপজেলার চাম্পারায় সীমান্তে ১৪ জন ও একই উপজেলার শমসেরনগর ইউনিয়নের বাগীছড়া সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন শিশু, দুজন নারী ও পুরুষ রয়েছে।
লে. কর্নেল জাকারিয়া বলেন, আটক সবাই নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা বলে জানিয়েছে। তাদের কমলগঞ্জ ও জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে মৌলভীবাজারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে জুড়ির ফুলতলা সীমান্তে ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তাদের আটক করে ক্যাম্পে আনা হয়। আটক ১০ জনের মধ্যে ৪ শিশু, ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
এদিকে কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগীছড়া থেকে ৫ জন ও চাম্পারায় সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়।
এর আগে কমলগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে মোট ৩৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। সর্বশেষ সোমবার (২৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকায় দিয়ে ২১ জনকে ঠেলে দেওয়া হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে