স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫' আইন হিসেবে দ্রুত পাস করার দাবি জানিয়েছে তামাকবিরোধী দুটি সংগঠন।
বুধবার (১১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।
আত্মার কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণবিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।
আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন বলেন, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করা না গেলে জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর তামাকের ক্ষতিকর প্রভাব বাড়তে থাকবে। জনস্বার্থেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি দ্রুত আইন হিসেবে পাস করা দরকার।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারে তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনি উদ্যোগের প্রতিশ্রুতি রয়েছে। আইনটি হলে নতুন প্রজন্ম নিকোটিনজাত পণ্য, যেমন ই-সিগারেট, ভ্যাপ ব্যবহার থেকে বিরত থাকবে এবং সব ধরনের তামাকপণ্য ব্যবহারে নিরুৎসাহিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের চিফ রিপোর্টার কাওসার রহমান, ডেইলি টাইমস অফ বাংলাদেশের হেড অফ অনলাইন (বাংলা) মনির হোসেন লিটন, আত্মার কো-কনভেনর মিজান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রায় ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। তামাক ব্যবহারের কারণে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ মারা যায়। তামাক ব্যবহার ও উৎপাদনের কারণে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির আর্থিক পরিমাণ বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে অর্জিত রাজস্বের তুলনায় দ্বিগুণের বেশি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে