স্ট্রিম সংবাদদাতা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে পুংলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) মাঝরাত থেকে এই ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ।
এর আগে বুধবার দিনগত রাতে সেতু থেকে মির্জাপুরের গোরাই পর্যন্ত ৬৪ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হলে সকাল থেকে যানজট কমতে শুরু করে।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, যানজট অনেক কমে এসেছে। সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ধীরগতি রয়েছে। তবে রাতে আবার চাপ বেড়ে যেতে পারে।
গাজীপুরের টঙ্গি থেকে আসা সবুজ মিয়া বলেন, ‘গত রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি। রোদ ও গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’
আরেক যাত্রী রেহেনা বেগম বলেন, ‘আমি রাজশাহী যাব। চন্দ্রার পর থেকে যানজট। একটু যায়, আবার আটকে যায়। এভাবে ৮ ঘণ্টায় টাঙ্গাইল এলাম।’
টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ এবং মহাসড়কে যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত এ ধীরগতির সৃষ্টি হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল ৭টা নাগাদ অনেকটা স্বাভাবিক হয়ে আসে।
সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে দুই প্রান্তে দুটি করে বুথে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে