স্ট্রিম প্রতিবেদক

গ্রাহকের হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া সিম রিপ্লেসমেন্টের (প্রতিস্থাপন) ক্ষেত্রে পুনরায় কর আরোপকে ‘দ্বৈত কর’ হিসেবে আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে দেশের টেলিকম অপারেটরগুলোর পক্ষ থেকে রবি আজিয়াটার সিইও জিহাদ সাতারা।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রাক-বাজেট আলোচনায় এ দাবি তুলে ধরেন তিনি।
জিহাদ সাতারার মতে, একটি সিম প্রথমবার বিক্রির সময়ই কর পরিশোধ করা হয়, তাই একই গ্রাহককে সেই সিম পুনরায় ইস্যু করার সময় দ্বিতীয়বার কর আদায় করা যৌক্তিক নয়।
পুরো টেলিকম খাতের পক্ষ থেকে জিয়াদ সাতারা বলেন, ‘যেহেতু একটি সিম বিক্রির সময় আমরা আগেই সিম ট্যাক্স দিয়ে দিই, তাই সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে পুনরায় ট্যাক্স আরোপ করা উচিত নয়। আমরা নতুন সিমের কথা বলছি না, আমরা রিপ্লেসমেন্ট সিমের কথা বলছি, যা মূলত একই গ্রাহক বা সংযোগের জন্য একটি ডাবল ট্যাক্সেশন বা দ্বৈত কর ব্যবস্থা।’
টেলিকম খাতের এই যুক্তির সঙ্গে একমত পোষণ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। গত বছরও আমি আমার কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সমস্যা হলো অঙ্কের হিসেবে। কর্মকর্তারা যখন দেখেন যে একটি খাত থেকে এত বড় অঙ্কের রাজস্ব আসছে, তখন এটা বাতিল করলে সেই ঘাটতি কোথা থেকে পূরণ হবে, সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় প্রশ্ন।’
তবে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্সের বিষয়টি ধীরে ধীরে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমরা রাজস্বের নতুন পথ খুঁজে পাচ্ছি, ততক্ষণ এটা কঠিন। তবে আমরা অবশ্যই এই বার্তা দেওয়ার চেষ্টা করবো যে এগুলো ভালো প্র্যাকটিস নয় এবং আমরা ধীরে ধীরে পদ্ধতিটিকে যৌক্তিক করার দিকে এগোবো।’

পূবালী ব্যাংকের সাড়ে অর্ধকোটি টাকা লুটের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
১০ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সংরক্ষিত বনে অবৈধ মাছের ঘের থেকে উদ্ধার হস্তীশাবকটির মৃত্যু পাথরের আঘাতেই হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। তিন মাস বয়সী শাবকটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
নির্বাচন পরিচালনার আইন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’ (আরপিও) সংশোধন করা হয়েছে। এই লক্ষ্যে জাতীয় সংসদে ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সংসদে এই বিল কণ্ঠভোটে গৃহীত হয়।
২৮ মিনিট আগে
সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার রায় পক্ষে এনে দেওয়ার কথা বলে সদ্য অব্যাহতি পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
২৮ মিনিট আগে