স্ট্রিম প্রতিবেদক

পূজা উদ্যাপনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী৷
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷
উপদেষ্টা বলেন, আপনারা জানেন পূজা একেবারেই নিকটে চলে এসেছে৷ পূজার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে৷ এটা একটা ধর্মীয় অনুষ্ঠান৷ এর পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব৷ কে কোন ধর্মের আমরা সে বিচারে যাবো না৷ তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারেন, আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা এজন্য প্রয়োজন৷
উপদেষ্টা বলেন, পূজায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য আমাদের যা করা প্রয়োজন তা করব৷ সবাই যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পূজা করতে পারে আমরা সে ব্যবস্থা করব৷ এটার পবিত্রতা রক্ষার্থে আমরা সব ব্যবস্থা নেব৷
তিনি বলেন, অনেক জায়গায় পূজা কমিটিতে নিজেদের মধ্যে কোন্দল রয়ে গেছে৷ আমরা অনুরোধ করব তারা যেন নিজেদের কোন্দল মিটিয়ে কীভাবে ভালো করে পূঁজা করা যায় সে ব্যবস্থা করে। আমরা আশা করি, এবারের পূজা নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপন করা যাবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে