স্ট্রিম সংবাদদাতা

সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের মালিকানাধীন গোপালগঞ্জের ‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক’ এখন সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আদালতের নির্দেশে ক্রোক হওয়ার পর থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় থাকা এই বিনোদন কেন্দ্রটির ইজারা ও রক্ষণাবেক্ষণে সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরিবর্তন এসেছে।
রিসোর্টটির বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে বর্তমানে দুটি আলাদা লটে ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, একটি লটে পার্কের রাইড, কটেজ ও আনুষঙ্গিক সুবিধা রয়েছে এবং অন্য লটে ৩৭ একর জায়গার ওপর অবস্থিত ২০টি বড় পুকুর।
পার্কের অংশটি (লট-২) ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ববর্তী মূল্যের ওপর ১০ শতাংশ বর্ধিত হারে নতুন করে ইজারাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বছর লট-২ বা পার্ক অংশটি ৭৩ লাখ ১৫ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে সরকারি কোষাগারে জমা হয়েছে।
পার্কের অংশটি ইজারা হলেও লট-১ এর ২০টি পুকুর নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। পূর্বের ইজারাদার লোকসানের কারণে এবার টেন্ডারে অংশ নেননি। নতুন করে টেন্ডার আহ্বান করা হলে ‘নাসের ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠান সিডিউল কিনলেও তা জমা দেয়নি। ফলে আগামী ২৮ জুন পুনরায় টেন্ডার জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
পার্কের বর্তমান ইজারাদার মেসার্স সুরুচি ট্রেডার্সের স্বত্বাধিকারী হীরক রায় জানান, গত বছর ১ কোটি ২৫ লাখ টাকায় পুরো রিসোর্ট ইজারা নিয়ে ২০টি পুকুরের কারণে তাকে বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে। সে কারণে এবার তিনি শুধু পার্কের অংশটি ইজারা নিয়েছেন। তবে প্রতিকূল পরিবেশ ও পর্যটক সমাগম কম হওয়ায় পার্কের ব্যবসাও বর্তমানে আশানুরূপ নয় বলে তিনি দাবি করেন।
২০২৪ সালের মে মাসে আদালতের নির্দেশে বেনজীর আহমেদের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ আসার পর ৭ জুন পার্কটি জেলা প্রশাসন ও দুদকের নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে জেলা প্রশাসককে এর ‘রিসিভার’ নিয়োগ দেওয়া হয়। বর্তমানে জেলা প্রশাসনের তদারকি কমিটির সরাসরি নজরদারিতে ইজারাদারের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে।
বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক। রিসোর্ট এবং অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় ১ হাজার ৪০০ বিঘা জমি বেনজীরের দখলে। অভিযোগ রয়েছে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করেন বেনজির আহমেদ।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে