স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সর্বশেষ প্রকাশিত এ র্যাঙ্কিং অনুযায়ী, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ এগিয়ে ৩০১-৩৫০ অবস্থানে উন্নীত হয়েছে, যেখানে ২০২৫ সালে এর অবস্থান ছিল ৪০১-৫০০-এর মধ্যে।
বৃহস্পতিবার প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শীর্ষ অবস্থান অর্জন করেছে।
র্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকেও ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য উন্নতি করেছে। বিশ্ববিদ্যালয়টির সার্বিক স্কোর গত বছর ছিলো ৩১ দশমিক ৫ থেকে ৩৪ দশমিক ৩। এ বছর তা বেড়ে ৩৮ দশমিক ৩ থেকে ৪০ দশমিক ১-এ উন্নীত হয়েছে। এছাড়া, গবেষণার পরিবেশ সূচকে ১২ থেকে বেড়ে ১৫ দশমিক ৭, গবেষণার মান সূচকে ৫৮ দশমিক ৮ থেকে বেড়ে ৭৪ দশমিক ৩ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচকে ২১ দশমিক ৪ থেকে বেড়ে ৩৩ দশমিক ২ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ উল্লেখযোগ্য অগ্রগতি আমাদের জন্য অত্যন্ত গর্বের। র্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ অগ্রগতি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, গবেষণা-নির্ভর শিক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক মান অর্জনের নিরলস কাজের স্বীকৃতি বহন করে।’
তিনি আরও বলেন, ‘গবেষণার মান, গবেষণা পরিবেশ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচকে বিশেষ যে উন্নতি হয়েছে, তা আমাদের ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দেয়। আমরা বিশ্বাস করি, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিগগিরই বৈশ্বিক পরিমণ্ডলে আরও সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে