স্ট্রিম সংবাদদাতা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিক মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের কবরে রাষ্ট্রীয় এই সম্মান জানায় বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিনিধি দলের সদস্যরা কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেয়। পরে নিহত মাসুকা বেগমের স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানায় তারা।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ‘ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন। ঢাকার আশপাশে জনবসতি অনেক বেড়ে গেছে বলে তাঁদের সবকিছু কম্প্রোমাইজ করেই প্রশিক্ষণ করতে হচ্ছে।’
মশিউর রহমান আরও বলেন, স্বাধীনতার পর থেকেই ঢাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ হচ্ছে। তবে এমন দুর্ঘটনা ঘটে না। যে কোনো সময়, যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হন মাসুকা বেগম। ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার বিকেলে বড় বোনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তাঁকে দাফন করা হয়।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৪০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে