স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ শেষে সমতায় দাঁড়িয়ে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অ্যাটলেটিকো মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে দুই দল। গানার্সদের হয়ে পেনাল্টি থেকে গোল করেন ভিক্টর জিওকেরেস এবং স্বাগতিকদের হয়ে সমতা ফেরান জুলিয়ান আলভারেজ। তবে ম্যাচের শেষ দিকে আর্সেনালের একটি পেনাল্টি ভিএআর বাতিল করে দিলে চরম অসন্তোষ নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় দুই দলই। খেলার প্রথমার্ধের ১৫তম মিনিটে আলভারেজের শট আর্সেনাল গোলরক্ষক রায়া ঠেকিয়ে দিলে গোলবঞ্চিত হয় অ্যাটলেটিকো। তবে খেলার প্রথমার্ধেই লিড পায় তারা। ডি-বক্সের ভেতর ডেভিড হাঙ্কো আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর জিওকেরেসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি কিক থেকে নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচের ৪৪তম মিনিটে দলকে এগিয়ে নেন জিওকেরেস। এটি এই মৌসুমে গানার্সদের হয়ে তার ১৯তম গোল।
বিরতির পর নিজেদের মাঠে আক্রমণের ধার বাড়ায় ডিয়েগো সিমিওনের দল। ম্যাচে দ্রুত সমতায় ফিরতে পারতো। ম্যাচের ৫২তম মিনিটে লুকম্যানের শট রায়া প্রথমে রায়া ব্লক করলেও ফিরতি শটে গ্রিজমান এর ডি বক্সের থেকে নেওয়া শট আবারও প্রতিহত করে স্প্যানিশ গোলরক্ষক রায়া।
ম্যাচের দ্বিতীয় গোলটিও আসে পেনাল্টি থেকেই। ইয়োরেন্তের একটি শট বেন হোয়াইটের হাতে লাগলে সেটির থেকে ভিএআর-এর সিদ্ধান্তে পেনাল্টি পায় অ্যাটলেটিকো। সুযোগ নষ্ট না করে ম্যাচের ৫৫ মিনিটে গোল করে স্কোর ১-১ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। এরপর গ্রিজম্যানের শট বারে লেগে ফিরে আসলে নিশ্চিত লিড থেকে বঞ্চিত হয় স্বাগতিকরা।
ম্যাচের ৭৮তম মিনিটে বদলি হিসেবে নামা এবেরেচি এজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। কিন্তু দীর্ঘ সময় ভিএআর রিভিউ করার পর সেই সিদ্ধান্ত পাল্টে দিলে প্যানাল্টি পাওয়া থেকে বঞ্চিত হয় গ্রানার্সরা। ম্যাচে আর কোনও দল গোল করতে ব্যর্থ হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
আগামী সপ্তাহে বুধবার ৬ মে বাংলাদেশ সময় রাত ১টায় গানার্সদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। এই ম্যাচে যারা জিতবে, তারাই বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির বিপক্ষে ফাইনালের টিকিট কাটবে। ঘরের মাঠে হওয়ায় আর্সেনাল কিছুটা হলেও এগিয়ে থাকবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে