স্ট্রিম ডেস্ক

মিয়ানমারের সহিংসতা ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলেছে, নির্যাতনের কারণে যারা বাস্তুচ্যুত হয়েছেন, যুক্তরাষ্ট্র তাঁদের পাশে আছে।
গতকাল রবিবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র থমাস টমি পিগটের সই করা বিবৃতিতে বাংলাদেশের প্রশংসা করে বলা হয়, ‘বাংলাদেশ যে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।’ পাশাপাশি, মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়া এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানানো হয়।
যুক্তরাষ্ট্রের বিবৃতিতে জানানো হয়, মিয়ানমারের জনগণের মানবাধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এই সংকট মোকাবিলায় কাজ করে যাবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে