স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শরীর চিকিৎসা গ্রহণ করতে পারছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে চিকিৎসকেরা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন। এসময় তিনি বিভিন্ন গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।
খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন।
ডা. জাহিদ বলেন, আমাদের বন্ধুপ্রতীম দেশ আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধান সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উনার জন্য দোয়া চাই।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। কোনো ধরনের গুজব ছাড়ানো ও গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে দল কীভাবে তথ্য দেবে তা জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা এ যাত্রায়ও আবারও প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য সহযোগিতা চাই আপনাদের কাছে। তারেক রহমান অনুরোধ করেছেন ধৈর্য ধরতে।
খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, দেশ সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি। মেডেকেল বোর্ডের সদস্যরা উনাকে দেখেছেন। উনারা দেশের বাইরে থেকে আসবেন, তারা যদি মনে করেন তাহলে দেশের বাইরে নেওয়া হবে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী।
এদিকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করে গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার ও সড়কে ব্যারিকেড দিয়েছে ডিএমপি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে