স্ট্রিম প্রতিবেদক

৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মধ্যে সাশ্রয়ী দামে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তিনটি লটে দুটি প্রতিষ্ঠান থেকে এসব ডাল কেনা হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকিমূল্যে বিক্রির লক্ষ্যে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য ৩টি লটে (প্রতিটি ৩ হাজার মেট্রিক টন করে) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ৩টি লটের বিপরীতে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে। দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে দুটি প্রতিষ্ঠান থেকে ৩টি লটে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে একটি লটে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি কেজি ৭৯ টাকা ৮৯ পয়সা দরে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরেকটি লটে রাজশাহীর মেসার্স সালমান খুরশীদের কাছ থেকে প্রতি কেজি ৭৯ টাকা ৮৯ পয়সা দরে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকায় কেনা হবে। এছাড়া আরেকটি লটে একই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি কেজি ৮১ টাকা ৯৯ পয়সা দরে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ২৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে এই ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকায় কেনার অনুমোদন চাওয়া হলে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
জানা গেছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরে মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এরই মধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৫৬ মেট্রিক টন মসুর ডাল কেনা হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে