স্ট্রিম প্রতিবেদক

দেশের পাঁচ বিভাগে একটি করে ২০০ শয্যার শিশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে এসব হাসপাতাল উদ্বোধন করা হবে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের অর্থায়নে এক হাজার শয্যার নারীদের জন্য পাঁচটি হাসপাতাল নির্মাণ করা হবে।
তিনি বলেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে শিশুদের জন্য হাসপাতালের ফার্নিচার, যন্ত্রপাতির দরপত্র হয়েছে। এসব বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী ছয় মাসের মধ্যে উদ্বোধন করা হবে।
বকুল বলেন, এসব হাসপাতালের প্রতিটিতে ১ হাজার ৪৭৫ জন করে জনবল প্রয়োজন হবে। পূর্ণ জনবল বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে জনপ্রশাসনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার এ বিষয়ে বৈঠক হবে। জনবল বরাদ্দের পর অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিয়ে দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিটি শিশু হাসপাতালে আইসিইউ থাকবে এবং সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে শয্যা বাড়ানোর সুযোগ রেখে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
মন্ত্রী জানান, যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটা সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে এসব হাসপাতাল উদ্বোধন করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলা ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক ভবন নির্মাণে ১ হাজার ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নেওয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে প্রকল্প প্রণয়ন করেছে, শিগগির দরপত্র আহ্বান করা হবে। আগামী মাসে প্রধানমন্ত্রী সেখানে গিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী।
এছাড়া রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে সেখানে নতুন হাসপাতাল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং চীনের অর্থায়নে দেশের পাঁচটি বড় শহরে এক হাজার শয্যার পাঁচটি আধুনিক নারী হাসপাতাল নির্মাণ করা হবে। এগুলো হবে বিশেষায়িত হাসপাতাল এবং নির্মাণকাজ চলতি অর্থবছরের মধ্যেই শুরু হবে।
তিনি জানান, আগামী ১৫ আগস্ট নতুন ভবন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে উদ্বোধনের কথা চলছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৩ ঘণ্টা আগে