স্ট্রিম প্রতিবেদক

বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিমের ‘জুলাই সনদ’কে অপ্রয়োজনীয় মন্তব্যের জেরে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময় ও হইচই হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ আলোচনার সময় এই মন্তব্য করেন বিএনপির এই এমপি।
এই মন্তব্যের পর বিরোধী বেঞ্চ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ আসে। পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকার গঠিত হয়েছে। তাই জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংসদ কক্ষে তীব্র হইচই শুরু হলে স্পিকার হস্তক্ষেপ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সংসদে বিভিন্ন দলের ভিন্ন মত থাকতে পারে। মতভিন্নতা থাকাই হলো গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। তিনি সবাইকে শালীনতা বজায় রেখে কথা বলতে বলেন। এরপর মাগরিবের নামাজের জন্য অধিবেশনে বিরতি দেওয়া হয়।
বিরতির পর চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, তিনি ওই এমপির সঙ্গে কথা বলেছেন। মঞ্জুরুল করিম ‘অপ্রয়োজনীয়’ বলে আসলে ‘অপ্রয়োজনীয় বিতর্ক’ বোঝাতে চেয়েছেন। জুলাই সনদকে খাটো করা তাঁর উদ্দেশ্য ছিল না। চিফ হুইপ ওই বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে