স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলাকে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কি না, সেটি আমি আপনাদের সবাইকে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি।”
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক বইমেলা আয়োজনের প্রভাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “অমর একুশে বইমেলা আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হলে আমাদের নাগরিকরা বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী হবেন বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি।”
প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর মেলার আয়তন বাড়লেও সেই হারে গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কি না কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি জার্মান দার্শনিক মার্কুস সিসেরোর একটি উক্তি উল্লেখ করেন। সিসেরো বলেছিলেন, “বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতো।” প্রধানমন্ত্রী জানান, বিজ্ঞানীরা বলছেন বই পড়া কেবল অবসরের সঙ্গী নয়, বরং এটি মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম। নিয়মিত বই পড়ার অভ্যাস স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। এমনকি আলঝেইমার বা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকিও কমিয়ে দেয়।
ছাপা বই পড়ার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি বই পড়ার অভ্যাসে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বইবিমুখ করে তুলছে। স্ক্রিনে বই পড়া সম্ভব হলেও পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মাধ্যমে যে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, তা কম্পিউটারে সম্ভব নয়। এছাড়া দীর্ঘ সময় মনিটরে ডুবে থাকায় শরীরের ও মনোজগতে এর এক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েই যায়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্য বা কানাডার মতো উন্নত দেশের গবেষকরা জানিয়েছেন যে ইন্টারনেট আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে। জনজীবনে ইন্টারনেট অনিবার্য অনুষঙ্গ হলেও এর নেতিবাচক দিক সম্পর্কে সচেতন হতে হবে। বিশেষ করে বইয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে।
তারেক রহমান অস্ট্রেলিয়ার ‘সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন’-এর একটি জরিপ উল্লেখ করে বলেন, বিশ্বের ১০২টি দেশের মধ্যে বই পড়ায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। তবে বইপ্রেমীদের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৭তম। তিনি জানান, এদেশের একজন মানুষ বছরে গড়ে মাত্র তিনটির মতো বই পড়েন এবং বই পড়ার পেছনে বছরে ৬২ ঘণ্টা ব্যয় করেন। এটি উদ্বেগের বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, “অমর একুশে বইমেলাকে কেবল একটি উৎসব মনে করা ঠিক হবে না। এই মেলা আমাদের আরও বইপ্রেমী করে তুলতে পারে। সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর একুশে বইমেলা হয়ে উঠুক শিক্ষা ও সংস্কৃতি বিকাশের সূতিকাগার।” বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, গ্লোবাল ভিলেজের এই সময়ে একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া জরুরি। তবে আমাদের নিজ ভাষাকে সম্মানের স্থানে নিতে হবে এবং বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য কাজ শুরু করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১১ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরে তিন দিন পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ, আমদানি-রপ্তানি বাণিজ্য সংক্ষিপ্ত করেছে দেশটির সরকার। আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত সময়ে কেবল মুমূর্ষু রোগীর যাতায়াত ও পচনশীল পণ্য পরিবহন করা যাবে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা এলাকায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টা ৫৫ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
২ ঘণ্টা আগে