স্ট্রিম ডেস্ক

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে অধ্যাপক আবুল বারকাতসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়।
দুদকের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত মিলে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানের জন্য ঋণ অনুমোদন করেন। পরে নানা অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করা হয়। এজাহারে ঘটনার সময়কাল হিসেবে দেখানো হয়েছে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। এর আগে ২০২২ সালে অ্যাননট্যাক্সের ঋণ অনিয়ম অনুসন্ধান করে দুদক। তবে দুদক তখন তাদের সম্পৃক্ত থাকার প্রমাণ পায়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, বন্ধক রাখা জমির মালিক না হয়েও ঋণ গ্রহীতা নিজেকে মালিক দেখিয়ে জমি বন্ধক দেন। জমিতে কোনো স্থাপনা না থাকা সত্ত্বেও কারখানা আছে বলে উল্লেখ করে উচ্চমূল্য দেখানো হয়, যেখানে ৩ কোটি টাকার জমির দাম দেখানো হয় ১৬৪ কোটি টাকা। এরপর জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা ঋণ অনুমোদন ও বিতরণের মাধ্যমে এই টাকা আত্মসাৎ করা হয়।
এই মামলায় প্রধান আসামী করা হয় সুপ্রভ স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেনকে। এ প্রসঙ্গে এজাহারে আরও বলা হয়, জমির বেশি দাম দেখাতে তাঁকে সহায়তা করেন আরও ২০ জন আসামি। অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল সুপ্রভ স্পিনিংয়ের নামে পাওয়া ১৮০ কোটি টাকার ঋণ থেকে ৫০ কোটির বেশি টাকা নিজের প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করে তা আত্মসাৎ করেন।
এজাহারে জানানো হয়, ঋণ অনুমোদন ও অর্থ আত্মসাতে সহায়তা করেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত, পরিচালনা পর্ষদের সদস্য জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, মো. আবু নাসের, সঙ্গীতা আহমেদ ও নিতাই চন্দ্র নাথ।
এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক ইসমত আরা বেগম, ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এবং গভর্নর আতিউর রহমান একজন অখ্যাত নতুন ব্যবসায়ীর অনুকূলে এই ঋণ অনুমোদনে সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ আছে।
এর আগে বিভিন্ন সময়ে অধ্যাপক আবুল বারকাতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০১৮ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দৈনিক প্রথম আলোকে দেওয়া এক প্রশ্নোত্তরে আবুল বারকাতের ব্যাপারে মন্তব্য করে বলেছিলেন, ‘বারকাতই জনতা ব্যাংককে শেষ করেছে। অথচ এটি ছিল দেশে সেরা ব্যাংক।’ প্রথম আলোর করা ওই প্রতিবেদনে এননটেক্স গ্রুপকে বিভিন্ন ছল-চাতুরির মাধ্যমে ৫ হাজার কোটি টাকার বেশি ঋণ দেওয়ার বিষয়টি উঠে আসে। যেখানে ২২টি প্রতিষ্ঠানকে আলাদা করে দেখানো হলেও সবই ছিল এননটেক্স গ্রুপের অধীনে। গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল একাই এই ঋণের সুবিধা ভোগ করেছিলেন। এভাবেই সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের সময়ে কেলেঙ্কারির অধ্যায়ে পা রাখে জনতা ব্যাংক।
অধ্যাপক আবুল বারকাত আওয়ামী লীগের আমলে ২০০৯ সালে জনতা ব্যাংকের চেয়ারম্যান হন। দুই মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালন করে তিনি ২০১৪ সালের সেপ্টেম্বরে বিদায় নেন। এ ছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে