স্ট্রিম ডেস্ক

রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে একটি ‘ককটেল সদৃশ’ বস্তু বিস্ফোরিত হয়েছে।
আজ রোববার (১ জুন) ভোরে শিশু একাডেমি-সংলগ্ন ২ নম্বর গেটের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলে ককটেলের মতো দেখতে দুটি বস্তু পাওয়া যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, বস্তুটি দেখতে ককটেলের মতো হলেও এর ভেতরে সাধারণ ককটেলে ব্যবহৃত বিস্ফোরক উপাদানগুলো পাওয়া যায়নি।
ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে আরও জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ইতোমধ্যে অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও । তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি তদন্ত কার্যক্রম চলমান আছে।
উল্লেখ্য, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে