স্ট্রিম সংবাদদাতা

কৃষি কার্যক্রমের এখন ভরা মৌসুম চলছে। অথচ ডিজেল হয়ে উঠেছে দুষ্প্রাপ্য। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মেহেরপুর সদর উপজেলায় সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ফিলিং স্টেশনে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন শত শত কৃষক ও সেচযন্ত্রচালক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, মেহেরপুরে মোট ৫৮ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষাবাদ হয়। এর অধিকাংশই সেচনির্ভর। এসব জমিতে পানি সরবরাহ করতে প্রয়োজন হয় প্রায় ৩০ হাজার ৭০০ ডিজেলচালিত সেচ পাম্প এবং প্রায় এক হাজার বিদ্যুৎচালিত সেচযন্ত্র। এ ছাড়া কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ও মালবাহী যানবাহনও মূলত ডিজেলনির্ভর। এই বিপুল পরিমাণ কৃষিকাজ সচল রাখতে বছরে প্রায় এক কোটি ৪৮ লাখ লিটার ডিজেলের প্রয়োজন হয়।
শহরের একটি ফিলিং স্টেশনে বুধবার (৮ এপ্রিল) দেখা যায়, সকাল থেকেই ট্রাক্টর ও সেচ পাম্পের ড্রাম নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন কৃষকরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ ডিজেল পাচ্ছেন না।
সদর উপজেলার কৃষক আব্দুল হান্নান বলেন, ‘আগে যে খরচে জমিতে সেচ দিতে পারতাম, এখন বেশি দামে কিনে সেচ দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।’
একই চিত্র দেখা গেছে জেলার অন্য এলাকাতেও। অনেক কৃষক অভিযোগ করেন, সময়মতো সেচ দিতে না পারলে ফসলের ক্ষতি হবে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
নুর ফিলিং স্টেশনের মালিক নুর হোসেন আঙ্গুর জানান, আগে তিন দিনে যেখানে ১৩ হাজার লিটার তেল বিক্রি হতো, এখন একদিনেই সব শেষ হয়ে যাচ্ছে। চাহিদা অনেক বেড়ে গেছে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ভবিষ্যতে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হতে পারে—এই আশঙ্কায় অনেক কৃষক অতিরিক্ত তেল মজুত করছেন। এ জন্যই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে আমরা প্রতিদিনের চাহিদা অনুযায়ী তেল সরবরাহের চেষ্টা করছি। কৃষকদের কৃষিকার্ড দেওয়া শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কৃষকরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে পাম্প থেকে।’
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ডিজেলের সরবরাহ স্বাভাবিক না হলে আসন্ন মৌসুমে সেচব্যবস্থা ভেঙে পড়তে পারে। এতে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কৃষি এখন পুরোপুরি নির্ভর করছে জ্বালানির ওপর। ডিজেলের সংকট শুধু কৃষকের ব্যক্তিগত সমস্যা নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৮ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।
৮ ঘণ্টা আগে