স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতে লেকসিটি এলাকার একটি ফ্ল্যাট থেকে ফারুক কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানা-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে লেকসিটি এলাকার ‘সুরভী’ ভবনের একটি ফ্ল্যাট থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। রাতে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস জানান, ফারুক কবির ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর স্ত্রী ও একমাত্র মেয়ে আমেরিকায় থাকেন।
এসআই আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতায় কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ফারুক কবির বাদলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায়। তিনি মৃত আব্দুর রশিদের ছেলে। বাদল খিলক্ষেতে স্থায়ীভাবে বসবাস করছিলেন। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে